1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ একজন আটক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ জন দেখেছেন

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মামুন (২২) নামের কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

 

সোমবার রাতে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি, ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে, সোমবার সন্ধার আগ মুহূর্তে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে একটি আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উসনা এলাকায় অভিযান চালিয়ে ১ (এক) হাজার ৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মামুন নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।

 

আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুন পাঁচবিবি উপজেলার উসনা এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে।

 

আটককের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো।

 

পরবর্তীতে আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুন এর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে রয়েছে র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

শেয়ার করুন

আরো দেখুন......