1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

জয়পুরহাটে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ

  • আপডেট সময়ঃ রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৫ জন দেখেছেন

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে স্বামীর নির্যাতনের শিকার হয়ে শারমিন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে।

 

নিহত গৃহবধূ পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের আতিকের স্ত্রী। শারমিন আতিকের চতুর্থ স্ত্রী ছিল।

 

নিহত শারমিনের পরিবার সূত্রে জানাযায়, প্রায় তিন মাস আগে আতিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে দাম্পত্য কলহ বিবাদ লেগে থাকত। বেশকিছুদিন থেকেই শারমিনকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন আতিক। বিষয়টি সমাধানের জন্য গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকও বসে। বৈঠক শেষে রাত দশটার দিকে শারমিনকে আবারও বেধড়ক মারধর করে স্বামী আতিক। এতে গুরত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

স্থানীয় ইউপি সদস্য মো. ফয়সাল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। একারনে বিষয়টি সমাধানের জন্য কালকে বৈঠকও বসেছিল। বৈঠক শেষে আমরা বাড়ী ফিরলে এই ঘটনা ঘটে। তবে তিঁনি স্বামীর নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন সে গ্যাস বড়ি খেয়েছে তা শুনেছি।

 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে স্বামীর নির্যাতনের কথা আমরা জানতে পেরেছি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে স্বামী আতিক পলাতক আছে।

 

শেয়ার করুন

আরো দেখুন......