1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

জয়পুরহাট র‍্যাব-৫ এর অভিযানে ১ ভিকটিম উদ্ধারসহ ১ জন অপহরণকারী ও ধর্ষক আটক

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ জন দেখেছেন

মীর মোঃ- আতিকুজ্জামান(সদর জয়পুরহাট)প্রতিনিধিঃ- র‍্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশন দল ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে,দিবাগত রাতে নওগাঁ জেলার পোরশা উপজেলার বেজোড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণকৃত ১১ বছর বয়সী ভিকটিম মাধবী সিং কে উদ্ধার করাসহ অভিযুক্ত সূর্য রায় (২৩) নামের এক অপহরণকারী ও ধর্ষক কে আটক করেছে র‍্যাব সদস্যরা।

অপহরণকারী ও ধর্ষক হলেন, সূর্য রায় পোরশা উপজেলার বেজোড়া এলাকার শ্রী অনন্ত রায় এর ছেলে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব-৫, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে। গত ১ এ সেপ্টেম্বর নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বনগ্রাম সিংপাড়া এলাকার শ্রী জহনলাল সিং এর ১১ বছর বয়সী মেয়ে স্কুল পড়ুয়া ছাত্রী মাধবী সিং প্রতিদিনের ন্যায় বিকেলে স্কুল ও প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর মাধবী সিং আর বাসায় ফিরে না আসলে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৬ সেপ্টেম্বর র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করলে। উক্ত অভিযোগের ভিক্তিতে র‍্যাব-৫, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সাহায্যে র‍্যাব সদস্যরা অবস্থানের উপর ভিক্তি করে পোরশা উপজেলার সরাইগাছি এলাকা হতে ভিকটিম মাধবী সিং কে উদ্ধার করাসহ অপহরণকারী ও ধর্ষক সূর্য রায় কে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়,অপরহণের পর ভিকটিমকে অপরহণকারী সূর্য রায় তার নিজ বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে আটকে রাখে এবং নিয়মিত জোরপূর্বক ধর্ষণ করেছে বলেও প্রেস বিজ্ঞ প্তিতে জানানো হয়।

পরবর্তীতে অভিযুক্ত অপহরণকারী ও ধর্ষকসূর্য রায়ের বিরুদ্ধে জেলার ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভিকটিমকে ধামইরহাট থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......