1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

শীর্ষ ধনীদের তালিকায় বিশ্বে তৃতীয় আদানি

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ জন দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃবিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এর মাধ্যমে এশিয়ার কোনো ব্যক্তি এই প্রথম শীর্ষ তিনের তালিকায় স্থান করে নিলেন।ব্লুমবার্গ বিলিওনেয়ার ডাটা সূত্রে জানা গেছে, টেসলা সিইও ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের পরের স্থানেই রয়েছে গৌতমের নাম। বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে তৃতীয় স্থান দখল করেছেন তিনি।ডাটা জানিয়েছে, ৬০ বছর বয়সী ভারতীয় এই শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। টেসলা সিইও ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। গৌতম আদানি আদানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা। আদানি গোষ্ঠী দেশের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা। এ গোষ্ঠী দেশের সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা ও বিদ্যুৎ সরবরাহকারী।

 

আগামী নভেম্বরে এ গোষ্ঠীটি সাত হাজার কোটি ডলার রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করবে।

 

চলতি বছর আদানির সম্পদ ছয় হাজার কোটি ডলার বেড়েছে। গত ফেব্রুয়ারিতে তিনি এশিয়ার সবচেয়ে বিত্তবান মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারতে এক নম্বর ধনীর জায়গা নিয়েছিলেন।

 

গৌতম আদানি শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। তিনি কলেজের পড়া শেষ করতে পারেননি। প্রথমে তিনি হীরের ব্যবসা করতেন। তারপর কয়লার ব্যবসা শুরু করেন।

শেয়ার করুন

আরো দেখুন......