1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

চরপুটিমারীতে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৬২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার বিকালে স্থানীয় ইউনিয়নের চতলাপাড়া স্কুল মাঠে চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রেহান আলীর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন।  তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছামাদ মিঞার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহসহ ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

অনুষ্ঠানের শেষে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মফিজদ্দিন।

শেয়ার করুন

আরো দেখুন......