1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বেনাপোল দিয়ে প্রথম ভারতে রপ্তানি হলো পাঙ্গাশ মাছের পোনা

  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৬২ জন দেখেছেন

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম ভারতে রপ্তানি হলো জীবিত পাঙ্গাস মাছের চারা পোনা। যার প্রথম চালানে ১ লাখ মাছের পোনা ভারতে রপ্তানি করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট)  দুপুর সাড়ে ১২  টার সময় চারা মাছ বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।

এ চার মাছের পোনা বাংলাদেশের  রপ্তানি কারক প্রতিষ্ঠান  শার্শার জনতা ফিস ও ভারতের আমদানি কারক পি আর ফুড। এছাড়া প্রতি কেজি চারা মাছের পোনা ১০ ডলার মূল্যে রপ্তানি করা হয়েছে। এ চারা মাছের পোনা ভারতে রপ্তানি করতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনিয় কাগজ পত্র দাখিল  করেছে বেনাপোলের গণি এন্ড সন্স  নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান।

জনতা ফিসের সত্বাধীকারি কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পেয়েছেন তারা। এ মাছের পোনা আগে অবৈধ ভাবে ভারতে যেতো। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রা আসবে। এছাড়া দেশে যে মাছে হ্যাচারি গুলোতে আরো চারা মাছ উৎপাদন করতে উৎসাহী হবে।এবং দেশে কর্ম সংস্থান হবে।

এসময় তিনি আরো জানান, আজ প্রথম চালানে ৩৪ টি অক্সিজেন ব্যাগে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায় ক্রমে ভারতে আরো চারা মাছের পোনা রপ্তানি করা হবে বলে জানান তিনি।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ জানান, বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানি হয়েছে। যার প্রথম দিনে ৩৩৩.৪০ ডলার মূল্যে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করেছে রপ্তানি কারক প্রতিষ্ঠানটি। এছাড়া চারা পাঙ্গাশ মাছের পোনা বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দরে এসে পৌছালে দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং  ভারতে চারা মাছের পোনা রপ্তানির মধ্যে দিয়ে বেনাপোল বন্দর আরো এক ধাপ এগিয়ে গেলো বলে তিনি জানান।

শেয়ার করুন

আরো দেখুন......