1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

তালতলীতে একই সময় বিএনপি’র দু’গ্রুপ ও আ’লীগের সভা আহবান করায় প্রশাসনের ১৪৪ ধারা জারি

  • আপডেট সময়ঃ সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৮০ জন দেখেছেন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে একই সময় বিএনপি’র দু’গ্রুপের বিক্ষোভ সমাবেশ ও আ’লীগের শোক দিবস পালনের ঘোষনায় আইন শৃংখলা বিঘ্ন ও বিভিন্ন সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম সাদিক তানভীর সোমবার বেলা ২টায় এ আদেশ জারি করেন।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদ্য ঘোষিত আহবায়ক কমিটি কর্তৃক সোমবার  বিকেল ৩টায় তালতলী বন্দর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। একই তারিখ ও সময় আহবায়ক কমিটিতে পদবঞ্চিত নেতা কর্মীরাও পার্শ্ববর্তী বন্দরস্থ হাই স্কুল রোড বটতলা মোড়ে উৎকোচ গ্রহনের অভিযোগ এনে আওয়ামীলীগের এজেন্টদের দ্বারা গঠিত বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। অন্যদিকে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তালতলী বন্দর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে  দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালতলী বন্দর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার কারণে আমরা আইনের প্রতি সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠান স্থগিত করেছি।

এ বিষয়ে ইউএনও এসএম সাদিক তানভীর বলেন, একই স্থানে ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সংঘাতের আশঙ্কা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

শেয়ার করুন

আরো দেখুন......