1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনকে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার।  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্রগ্রাম বন্দর থানা বিএনপি’র আয়োজনে, হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ব্যবসায়ী সান্তু’র প্রতিবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জয়পুুরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক পলাতক

  • আপডেট সময়ঃ শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৬০ জন দেখেছেন

মীর মোঃ- আতিকজ্জামান (সদর জয়পুরহাট) প্রতিনিধিঃ- জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি চাচা রবিউল ইসলাম (১৪ ) বিরুদ্ধে।

শনিবার (২০ আগষ্ট) সকাল ১১ টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার বাগজানার ঘোড়াপা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার ঘোড়াপা শিংলাপাড়া গ্রামের গাফ্ফারের বাড়ীর সঙ্গে  দোকান আছে। গাফফার ও তার স্ত্রী একটি বিয়ের দাওয়াতে যায়। ঐ প্রতিবেশী ৫ বছরের এক শিশু কন্যা ৫ টাকার খাবার কিনতে গেলে এসময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে গাফ্ফারের ছেলে রবিউল শিশুটিকে ফুঁসলিয়ে দোকানের পিছনে বাড়ীর ভিতরে ঘরে নিয়ে মুখে গামছা পেচিঁয়ে ধর্ষণ করে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে।

শিশুটি রক্তাক্ত অবস্থায় মায়ের নিকট গিয়ে ঘটনাটি খুলে বললে শিশুটিকে পরিবারের লোকজন পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি দেখে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। জয়পুরহাট হাসপাতালে শিশুটির অবস্থার আরো অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে রেফার্ড করে। এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে রবিউল দোকান বন্ধ ও বাড়ীতে তালা লাগিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে বগুড়ায় চিকিৎসার জন্য তার পরিবার নিয়েছেন। তিনি আরও বলেন এবিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......