1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস!

  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৫৩ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি (খুলনা):-আজ ১৬ আগষ্ট,মঙ্গলবার,খুলনা বিশ্ববিদ্যালয়ের হল থেকে দলে দলে ছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলে ইলেকট্রিক সরঞ্জাম জব্দ করার নোটিশের প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন হলটির আবাসিক ছাত্রীরা।

রাত ১০টার পরে ছাত্রীরা হলের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসেন। এসময় তারা প্রভোস্টের বাজে আচরণ ও হুমকির প্রতিবাদ জানান। ছাত্রীরা ‘হল আমাদের অধিকার, সুযোগ নয়’, ‘প্রভোস্ট কই, প্রভোস্ট কই, প্রভোস্টকে আসতে হবে’ স্লোগান দিতে থাকেন।

রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও সহকারী পরিচালকরা। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

রাদ ১২টার পরও বিক্ষোভ চলমান রয়েছে। এদিকে, অপরাজিতা হলের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীরাও ওই হলের ফটকে অবস্থান নিয়েছেন। তারা তালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন।

শেয়ার করুন

আরো দেখুন......