1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক

র‍্যাব-৭’র অভিযানে দায়েরকৃত ১৬ মামলার আসামী এবং ডাকাতির ওয়ারেন্টভুক্ত পলাতক আমির হোসেন জীবন গ্রেপ্তার -০১

  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:-“বাংলাদেশ আমার অহংকারচ্ এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে।

র‍্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।

র‍্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‍্যাব-৭, চট্টগ্রাম বিশেষ সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট ২০২২ খ্রিঃ রাত আনুমানিক ২১১৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ নগরীর বিভিন্ন থানায় দায়েরকৃত ১৬ মামলার আসামী এবং ডাকাতির ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আমীর হোসেন জীবনকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রাম মহানগরীর হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এবং আশের পাশের এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিল এবং অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে বলে নিজ মূখে স্বীকার করে।

এছাড়াও ধৃত আসামী মোঃ আমীর হোসেন জীবন চট্টগ্রাম মহানগরীর বর্ণিত এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে উক্ত এলাকা হতে আত্ন গোপণ করে নগরীর অন্য এলাকায় গিয়ে অবস্থান করত যাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে না পারে।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর হালিশহর, পাহাড়তলী এবং ডবলমুরিং থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ১৬টি মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......