1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি বেনাপোলে হস্তান্তর

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৭৯ জন দেখেছেন

কামাল হোসেন, বিশেষ  প্রতিনিধি খুলনাঃভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে  বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে। জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা তাদের গ্রহন করেছে আইনী সহয়তা দিতে।

বুধবার সন্ধ্যা ৬ টার সময় তাদের ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।

ফেরত আসারা হলেন, কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদ আহম্মেদ আলীর ছেলে ইসমাইল (৩৫), সোহেল রানা (৩৫) আলামিন (৩০), শফি আলম (২৬), আব্দুল হামিদ (৩১), সোহেল (২৫), আশিক শেখ (৩০) ও ফজলু রহমান (২৭)।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, ভালো কাজের আশায় এরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সে দেশে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়ে তারা জেলে যায়। এরপর তারা ৮ থেকে ১২ বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে। ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস এন্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান,পাচারের শিকার বাংলাদেশিদের বেনাপোল বন্দর থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসময় কেউ যদি পাচারকারীদের সনাক্ত করে আইনি সহয়তা চায় দেওয়া হবে জানান এ এনজিও কর্মকর্তা।

শেয়ার করুন

আরো দেখুন......