1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।  বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

খুলনায় ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস জেলহাজতে,

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৭৯ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান, জেলা প্রতিনিধি খুলনা,খুলনার রুপসা উপজেলার ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের উত্যক্ত ও কুপ্রস্তাব দেয়া প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাসকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক অভিভাবকের মামলায় তাকে আজ বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।

সূত্র জানায়, প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস দীর্ঘদিন ধরেই নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শারীরিক সম্পর্ক স্থাপন করলে পরীক্ষায় নম্বর বেশি দেয়া হবে, রাজি না হলে অকৃতকার্য করিয়ে দেয়া হবে -এমন ভয়ভীতি তিনি প্রায়শ: ছাত্রীদের দেখাতেন।

বুধবার সকালে তিনি নবম শ্রেণীর এক ছাত্রীকে কু প্রস্তাব দেন ও জোর প্রয়োগের চেষ্টা চালান। এসময় ছাত্রীটি চিৎকার করে অন্য সহপাঠিদের জড়ো করে। বিষয়টি জানাজানি হলে অপকর্মের বিচারের দাবিতে ওই দিনই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা । তারা শিক্ষক শিক্ষিকাদের অবরুদ্ধ করে রাখে। ভাঙ্গচুরও চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও প্রধান শিক্ষককে তাদের হেফাজতে নেয়।

রাতে এ ঘটনায় তার বিরুদ্ধে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমনে মামলা দায়ের করেন । অন্যদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে।

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস এর বিরুদ্ধে তারই এক নারী সহকর্মী নারী ও শিশু নির্যাতন দমনে মামলা করেন, যা এখনো চলমান রয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......