1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

পিরোজপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালিত

  • আপডেট সময়ঃ সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৫৩ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (০৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ভাচ্যুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম.রেজাউল করিম এমপি।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপত্বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা), জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম.এ আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু প্রমুখ। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: জাকির হোসেন।

এসময় বক্তারা বলেন, মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণা। তিনি ছিলেন জাতির পিতার আস্থা ও ভরসার সবচেয়ে বড় আশ্রয়স্থল। তিনি সব সময় এদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে ছিলেন। তাই তিনি কখনো কোন আন্দোলন সংগ্রামে জাতির পিতাকে পরিবার পরিজনের মায়ায় আঁচলে বেঁধে রাখতে চাইতেন না সব সময় তিনি জাতির পিতাকে মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলতে অনুরোধ করতেন। যারই ধারাবাহিকতায় জাতির পিতা বারবার কারা বরণ করলেও তিনি কখনো ভেঙ্গে পড়েননি। তিনি তার সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছিলেন। বাঙ্গালী জাতি কখনো দেশ স্বাধীনে মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর অবদানকে স্মরণ রাখবে।

আলোচনা সভা শেষে ১৮ জন কে ১ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ ও সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

শেয়ার করুন

আরো দেখুন......