1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

  • আপডেট সময়ঃ শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২০৫ জন দেখেছেন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে আজ বিকেল ৫টায় বরগুনার আমতলীতে সংগঠনের এর উপজেলা শাখা কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত সকলে ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল কর্তৃক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব নুর আলমগীর অনুর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক মামলা সহ দেশের বিভিন্ন স্হানে সাংবাদিক নির্যাতন,হত্যা ও হয়রানি মূলক মিথ্যা মামলার নিন্দা জানিয়ে এসব বন্ধ সহ বিএমএসএস এর যুগ্ন মহাসচিব নুর আলমগীর অনুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান।

বিএমএসএস এর উপজেলা শাখার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,আমতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আমতলী-তালতলী উপজেলা প্রতিনিধি হারুন অর রশীদ,বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম সোহেল তালুকদার,বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,রাজনৈতিক ব্যাক্তিত্ব ফিরোজ বিশ্বাস, আমতলী সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি রিপন মুন্সি,বাংলার ঐতিহ্য এর বরগুনা জেলা প্রতিনিধি টি,এম রেদওয়ান বায়েজীদ,দৈনিক প্রভাতী খবরের উপজেলা প্রতিনিধি এইচ,এম,রাসেল,যুব রেড ক্রিসেন্ট আমতলী উপজেলা শাখার দলনেতা মোঃ আবু তাহের প্রমুখ।

শেয়ার করুন

আরো দেখুন......