1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত ভিকটিম মোঃ নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার-০২  আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, কুমিল্লার অভিযানে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামী রুবেল প্রকাশ রবিউল হাসান আটক। ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীকে গণধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার-০৪ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুরে বিএনপি’র বিশেষ দোয়া মাহফিল, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গোপালগঞ্জে লাখো মানুষের ভোগান্তি লাঘবে এলজিইডির বাস্তবায়নে. সিন্দিয়াঘাট- টেকেরহাট সংযোগ সড়কের কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী, RCIP প্রকল্পের অধীনে সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

খুলনার ফুলতলায় দুর্ধর্ষ ডাকাতি,

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৬৯ জন দেখেছেন

মোঃ ফরহাদ হোসেন, ফুলতলা উপজেলা প্রতিনিধি, (খুলনা):-

খুলনার ফুলতলা উপজেলার বুড়িয়ারডাঙ্গা এলাকায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পরিবারের লোকজনের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় দুই লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল সেটসহ ১২ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে পরিবারের দাবি।

গত মঙ্গলবার আনুমানিক রাত ২টার দিকে ওই এলাকার শিল্পপতি ইমান হোসেন মোড়লের ভাই মৃত মিজানুর রহমান মোড়লের বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃতঃ মিজানুর রহমান মোড়লের স্ত্রী সাহিদা বেগম বলেন, রাত আনুমানিক ২টার দিকে ঘরের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে ৫/৬জন ডাকাত আমার ঘরে প্রবেশ করে। ঘরের ঢোকার পর অস্ত্রের মুখে তারা আমাকে ও আমার পুত্র রাহুল মোড়ল (২১) ও লাতিব মোড়ল (৯)কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেধরক মারধর করে। এতে আমার দুই পুত্র আহত হয়।

সে সময় ডাকাতেরা বাড়ির কোথায় কী আছে জানতে চায় এবং দেয়ালে বিয়ের ছবি দেখে ছবির স্বর্ণালংকারের দাবি করে। এক পর্যায় বাড়ির সবকিছু তছনছ করে ডাকাতেরা। পরে তারা দুই ঘন্টা ধরে আমার বাড়িতে ডাকাতি করে। এসময় আলমারি ও ড্রয়ারে রক্ষিত নগদ প্রায় ২ লাখ টাকা ও আমার গলায় থাকা চেইন ও কানের দুলসহ ১৫ ভরি স্বর্নালংকার এবং রাহুল মোড়লের ওয়ান প্লাস মোবাইলসহ দুটি মোবাইল সেট লুটে নিয়ে যায়।

খবর পেয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার ও ওসি (তদন্ত) মেঃ শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে মামলা হলে তদন্ত পূর্বক যে ঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো দেখুন......